বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১২ মে, ২০২৩

উজিরপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের উজিরপুর উপজেলায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে মো. ওবায়দুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে এ ঘটনা ঘটে।

ওবায়দুল ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

স্বজনরা জানায়, বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খালে পড়ে যায় ওবায়দুল। পরে স্বজনরা খালে নেমে খুঁজতে থাকলেও তার কোনো সন্ধান পায়নি। সন্ধ্যার দিকে শিশুটি ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব জানান, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে শিশুটির মৃত্যুর বিষয়টি অবহিত করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইন অনুযায়ী স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages