
বাবা হয়ে মেয়েকে নাম নিতে নিষেধ করলেন চাংকি পান্ডে
বিনোদন ডেস্কবলিউড অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা। গত বছর স্টুডেন্ট অব দি ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। নানা কারণে প্রায়ই আলোচনায় আসছেন চাংকি-কন্যা।
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে স্বজনপ্রীতি নিয়ে অনন্যা পান্ডে বলেন, আমি সবসময়ই অভিনেত্রী হতে চেয়েছি। তবে আমার বাবা অভিনেতা, এই কারণেই শুধু নয়। অভিনয়ের সুযোগ কখনো হাতছাড়া করতে চাইনি। আমার বাবা কখনো ধর্মা প্রোডাকশনের সিনেমায় কাজ করেননি, এমনকি কফি উইথ করণ অনুষ্ঠানে যাননি। তাই মানুষ যেভাবে বলে বিষয়গুলো অতটা সহজ নয়। প্রত্যেকেরই পথচলায় নিজস্ব স্ট্রাগল রয়েছে।
অনন্যার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিদ্রূপ শুরু হয়। চাংকি পান্ডে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে যেতে পারেননি অথবা ধর্মা প্রোডাকশনের সিনেমায় কাজ করেননি— এই বক্তব্য নিয়ে অনেকেই ঠাট্টা করেন। এছাড়া তার স্ট্রাগল নিয়েও অনেকে কটাক্ষ করছেন।
অনন্যাকে নিয়ে বিদ্রূপ প্রসঙ্গে মুম্বাই মিররে দেয়া এক সাক্ষাৎকারে চাংকি পান্ডে বলেন, তাকে নিয়ে দুবার বেশি বিদ্রূপ হয়েছে। প্রথমবার, সে আমাকে টনি স্টার্কের (আয়রন ম্যান চরিত্র) সঙ্গে তুলনা করেছে। দ্বিতীয়বার, করন জোহরের টক শোয়ে না যাওয়াকে তার স্ট্রাগল বলে উল্লেখ করেছে। আমি তাকে আমার নাম নিতেই নিষেধ করেছি।
অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই বলিপাড়ায় উড়ছে। এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন প্রসঙ্গে হাউসফুল সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, তার বয়স ২১, এই সময় তার বয়ফ্রেন্ড না থাকাটাই অস্বাভাবিক। পুরো বিষয়টিই আমি দেখছি, তাই সত্যটা আমার জানা। বিষয়গুলোর জন্য আমরা সবসময়ই প্রস্তুত থাকি।
অনন্যার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পতি পত্নী অউর ওহ। ইশান কাট্টারের বিপরীতে খালি পিলি সিনেমায় অভিনয় করছেন তিনি। কিছুদিন আগে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এছাড়া দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সকুন বাত্রার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
ঢাকা/মারুফ/তারা
from Risingbd Bangla News https://ift.tt/2t31SR9
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন