এই সময় ডিজিটাল ডেস্ক: সুরাট অগ্নিকাণ্ডে প্রাথমিক তদন্তের জেরে শহরের সমস্ত কোচিং সেন্টার এবং গুজরাতের বেশ কিছু ভবন কর্তৃপক্ষকে শো কজ নোটিশ পাঠাল সরকার। রবিবার এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব জে এন সিং। এদিন মুখ্য সচিব জানিয়েছেন, গুজরাতের নয় হাজারেরও বেশি বাড়িতে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। গত শুক্রবার সুরাটের এক বহুতলে থাকা কোচিং সেন্টারে শর্ট সার্কিট থেকে আগুন লাগলে ২৩ জন পড়ুয়ার মৃত্যু ঘিরে প্রশাসনিক গাফিলতির অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় রাজ্যের বহুতল বাড়িগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার আয়োজন খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করে বিজয় রুপানি সরকার। আরও পড়ুন: সুরাটের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২৩, ধৃত ১এদিন মুখ্য সচিব জানিয়েছেন, 'গত দুই দিনে সারা গুজরাতে মোট ৯,৩৯৫টি বাড়িতে প্রাথমিক তদন্তের পরে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপকদের জবাব দিতে তিন দিন সময় দেওয়া হয়েছে।'তিনি আরও জানিয়েছেন, 'সুরাটে ১,১২৩টি কোচিং সেন্টারে শো কজ নোটিশ পাঠানো হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়ে তাঁদের তিন দিনের মধ্যে উত্তর পাঠাতে বলা হয়েছে। সারা গুজরাতে অগ্নিকাণ্ড মোকাবিলা ব্যবস্থার মানোন্নয়নে সরকার পদক্ষেপ শুরু করেছে।'শুক্রবারের ঘটনার মতো কোনও বিপদ যাতে ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করতে কিছু দিনের মধ্যেই বৈঠক ডাকা হবে বলেও জানিয়েছেন জে এন সিং।
from Eisamay http://bit.ly/2WuvrHW
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন