এই সময় ডিজিটাল ডেস্ক: সুরাট ট্র্যাজেডির পর নড়েচড়ে বসল দিল্লি সরকার। রাজধানীর কোচিং সেন্টারগুলি যে-যে বিল্ডিংয়ে রয়েছে, সেগুলি ভালো করে পরিদর্শনে ডিরেক্টর অফ ফায়ার সার্ভিসেসকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সুরাটে অগ্নিকাণ্ডে ২২ জনের মৃত্যু হয়। আগুন লেগেছিল একটি কোচিং সেন্টারে। মৃতদের বেশির ভাগাই স্কুলপড়ুয়া। টিউশন নিতে এসেছিল। কেউ আগুনে-ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে, কেউ মারা গিয়েছে প্রাণভয়ে ঝাঁপ মেরে। এই মর্মান্তিক ঘটনার পরই নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না দিল্লি সরকার। শুধু কোচিং বিল্ডিং নয়, অন্যান্য ভবনের অগ্নিসুরক্ষা ব্যবস্থাও খতিয়ে দেখতে বলা হয়েছে। সরকারের নির্দেশ,অগ্নিসুরক্ষা বিধি মানা না হলে, যে কঠোর পদক্ষেপ করা হয়। সেক্ষেত্রে চারতলা বাড়িগুলো থেকে আবাসিকদের সরিয়ে তালা বন্ধ করে দিতে বলা হয়েছে।
from Eisamay http://bit.ly/2WrwZCM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন