এই সময় ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। সোমবার সকাল ১০টায় বিদ্যাসাগর ভবনের সাংবাদিক বৈঠকে মেধাতালিকা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। উচ্চমাধ্যমিকে এই বার পাশের হার ৮৬.২৯ শতাংশ, গত বছর ছিল ৮৩.৭৫ শতাংশ। ছেলেদের ৮৭.৪৪ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৫.৩০ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর। সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা ওয়েব সাইটে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। রাজ্যে এবার প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গত বছরের থেকে প্রায় ৯ হাজার বেশি। উল্লেখ্য, এবছর ১৩ মার্চ শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ অর্থাৎ ৭৪ দিনের মাথায় ঘোষণা হতে চলেছে ফলাফল।উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম বীরভূমের শোভন মণ্ডল ও কোচবিহারের রাজর্ষি বর্মণ। এদের প্রাপ্ত নম্বর ৪৯৮। ৯৯.৬% পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। এই বছর মেধাতালিকায় স্থান পেয়েছে ১৩৭ জন। ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন।এই বছর পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি, শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষা শেষের ৭৮ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ১৬ হাজার ২৪৩ জন। সকাল সাড়ে দশটার পর বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। ১১ টার পরে ফল জানা যাবে , www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.indiaresults.com ওয়েবসাইটে। এসএমএসে ফল জানতে হলে লিখতে হবে WB12 তার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে।
from Eisamay http://bit.ly/2W2I5P4
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন