এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় দিয়েই বিশ্বকাপের অন্তিম প্রস্তুতি সারলেন বিরাট কোহলিরা। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগাড় করে নিল কোহলির ভারত। বাংলাদেশকে এদিন ৯৫ রানে হারিয়েছে ভারত। সৌজন্যে কেএল রাহুল ও এমএস ধোনির জোড়া শতক। ধোনি এদিন ৭৮ বলে ১১৩ রান করেন। কেএল রাহুল ৯৯ বলে করেছেন ১০৮ রান। সোফিয়া গার্ডেনে টস জিতে টিম বিরাটকে এদিন প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রান তোলে টিম কোহলি। জবাবে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। স্পিনজুটি যুজুবেন্দ্র চাহল ও কুলদীপ যাদব মিলে ৬ উইকেট তুলেছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের ফল দেখে যাঁদের কপালে ভাঁজ পড়েছিল, তাঁরা ফের আশায় বুক বাঁধতে পারেন।
from Eisamay http://bit.ly/2YXqrtg
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন