এই সময় ডিজিটাল ডেস্ক: ভিয়েতনামের ফুং নাহ-কে ব্যাং ন্যাশনাল পার্কে গাছপালার মাঝে ঢাকা পড়ে যাওয়া সুন ডং গুহাটির সন্ধান মিলেছিল ২০০৯ সালে। মাপজোকের পর ২০১০-এ জানা যায়, সেটিই পৃথিবীর বৃহত্তম গুহা। আয়তনে প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ কিউবিক মিটার।কিন্তু অতি সম্প্রতি তিন ব্রিটিশ ডুবুরি ওই গুহার মধ্যে বয়ে চলা নদীর নীচে আরও একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন, যা সুন ডং-কে যুক্ত করছে হাং থুং গুহার সঙ্গে। ফলে বৃহত্তম গুহাটির আয়তন আদতে ৪ কোটি ১ লক্ষ কিউবিক মিটার!যে ব্রিটিশ ডুবুরিররা থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবলারদের উদ্ধার করেছিলেন, তাঁদেরই সুন ডং-এ আমন্ত্রণ জানিয়েছিল ভিয়েতনাম প্রশাসন। নিছক ভ্রমণের আমন্ত্রণ যে এত বড় আবিষ্কারের জন্ম দেবে, ভাবতে পারেনি তারা।
from Eisamay http://bit.ly/2HYkHbF
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন