বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

মন্ত্রীর বউদি-ভাইঝির অস্বাভিক মৃত্যু! ফ্ল্যাট থেকে উদ্ধার জোড়া দেহ

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বউদি ও ভাইঝির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে আসানসোলের হিন্দুস্তান পার্কের বাড়ি মা-মেয়ের দেহ উদ্ধার হয়েছে। কী কারণে মৃত্যু, সে বিষয়ে নিশ্চিত হতে, মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিন এই জোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যও তৈরি হয়। মলয় ঘটকের দাদা অসীম ঘটক দু-বছর আগে জলে ডুবে মারা গিয়েছেন। জানা গিয়েছে, এদিন হিন্দুস্তান পার্কের বাড়িতে শাকসবজি দিতে এসে পচা গন্ধ পান ইজাজ নামে ওই সবজিবিক্রেতা। দরজায় ধাক্কা দিলেও কেউ দরজা খোলেনি। ঘটনা দেখে সন্দেহ হওয়ায়, তিনি মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটককে খবর দেন। এরপর আসানসোল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসীম ঘটকের স্ত্রী জয়শ্রী ও মেয়ে নিলমের দেহ দরজা ভেঙে উদ্ধার করে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দেহদুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

from Eisamay http://bit.ly/2MdG4LA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages