এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে সার্ক গোষ্ঠীভুক্ত (SAARC) দেশের নেতারা এসেছিলেন অতিথি হিসেবে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকবেন বিমস্টেক (BIMSTEC) গোষ্ঠীর রাষ্ট্রপ্রধানরা। বঙ্গোপসাগর সংলগ্ন সাত দেশের গোষ্ঠীকে বলা হয় বিমস্টেক। ভারত ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, মায়ানমার এবং ভুটান।৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, ওই শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমস্টেক গোষ্ঠীর দেশের প্রধানরা। এছাড়াও কিরঘিজস্তানের প্রেসিডেন্ট ও মরিশাসের প্রধানমন্ত্রীকে প্রবাসী ভারতীয় দিবসে আমন্ত্রণ জানানো হয়েছে। MEA: Government of India has invited the leaders of the BIMSTEC Member States for the Swearing-in ceremony on May 3… https://t.co/7eCgbz5lDj— ANI (@ANI) 1558964257000 MEA: The President of the Kyrgyz Republic, who is the current Chair of the Shanghai Cooperation Organization, and t… https://t.co/pXsDhgcyuD— ANI (@ANI) 1558964287000 রবিবার রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়, '৩০ মে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।'প্রসঙ্গত, গতবছর নেপালে বিমস্টেক গোষ্ঠীর দেশগুলির বৈঠকে কার্যত নেতার ভূমিকায় ছিলেন প্রধানমন্ত্রী মোদী। কূটনৈতিক শিবিরের মতে, বিমস্টেক-এর মঞ্চকে কাজে লাগিয়ে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। সম্মেলন শেষে ঘোষণাপত্রে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছিল সাত দেশই।লোকসভা নির্বাচনে ৩৫২ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে BJP-র নেতৃত্বাধীন NDA।
from Eisamay http://bit.ly/2WnlrQU
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন