এই সময় ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ ওভারে ছয় হাঁকিয়ে রাজস্থান রয়ালসকে জয়ের মুখ দেখালেন রাহুল ত্রিপাঠী। ২০১৯ আইপিএলে এটাই প্রথম জয় রাজস্থান রয়ালসের। এর আগে প্রথম তিনটি ম্যাচেই তারা হেরেছে। মঙ্গলবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ তোলে আরসিবি। পার্থব পটেল করেন সর্বোচ্চ ৬৭ রান। রাজস্থানের শ্রেয়স গোপাল ১২ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ। ১৫৯ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে, ৩ উইকেটে ১৬৪ রান তুলে, এক বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়ালস। জোস বাটলার ৫৯ ও স্টিফেন স্মিথ ৩৮ রান করেন। চাহল ১৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। এই প্রথম কোনও আইপিএলে কোহলির দল পরপর চার ম্যাচে হারল।
from Eisamay https://ift.tt/2FVz5lk
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন