বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ মার্চ, ২০১৯

মোদীগড়ে 'গড়পুত্র'ই প্রিয়াঙ্কার তোপে

এই সময় ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথম নির্বাচনী প্রচারে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নিশানা করলেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আর্জি জানালেন, নিজের ভোটটি নষ্ট করবেন না। আসন্ন লোকসভা নির্বাচনে দায়িত্ব সহকারে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। ভেবেচিন্তে ভোট দিন।' প্রথম নির্বাচনী সভা হিসেবে মোদীর গুজরাটকেই বেছে নেন প্রিয়াঙ্কা। আমআদমির উদ্দেশে রাজীব-তনয়া বলেন, সাম্প্রতিক অতীতে নেতারা যে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কী হল, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রিয়াঙ্কার আক্রমণের লক্ষ্য যে নরেন্দ্র মোদী, পরক্ষণেই তা বুঝিয়ে দেন। 'দু-কোটি চাকরি কোথায় গেল?' 'প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পড়ার গালভরা প্রতিশ্রুতির বা কী হল', তা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। LIVE: Jan Sankalp Rally in Gandhinagar, Gujarat. #GandhiMarchesOn https://t.co/W0YdaQWkRa— Congress (@INCIndia) 1552387127000 রাজীব-তনয়ার কথায়, 'এটা কোনও ভাষণ নয়। আমি হৃদয়ের কথা বলছি। বর্তমান পরিস্থিতি দেখে আমি নিদারুন ব্যথিত। দেশজুড়ে ঘৃণা ছড়ানো হচ্ছে।'মোদীর পাশাপাশি বিজেপি'র বিরুদ্ধেও তোপ দাগেন। বলেন, 'নির্বোধ, অপ্রাসঙ্গিক বিষয়ে মনোযোগ দেওয়ার দরকার নেই। বরং মেয়েদের নিরাপত্তার কী হবে, চাষিদের জন্য ভবিষ্যতের পদক্ষেপ কী, যুবাদের জন্য কী পরিকল্পনা, এসব নিয়ে ভাবতে হবে।'

from Eisamay https://ift.tt/2ClApLX

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages