এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রাইস্টচার্চ হামলার জেরে বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ টেস্ট। উদ্ভূত পরিস্থিতিতে যৌথ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে দু দেশের ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডে শনিবার থেকে আয়োজক দেশের সঙ্গে বাংলাদেশের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তার ঠিক আগেই শুক্রবার ক্রাইস্টচার্চে ২টি মসজিদে হামলা চালায় একদল বন্দুকবাজ। ঘটনার সময় সেই জায়গাতেই উপস্থিত ছিল বাংলাদেশ ক্রিকেট দল। অল্পের জন্য রক্ষা পান ক্রিকেটাররা। পরে টুইটে নিজেদের ভয়ংকর অভিজ্ঞতার কথা তাঁরা শেয়ার করেছেন। Entire team got saved from active shooters!!! Frightening experience and please keep us in your prayers #christchurchMosqueAttack— Tamim Iqbal Khan (@TamimOfficial28) 1552615321000 এই ঘটনার জেরে তৃতীয় টেস্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড দল সব খেলোয়াড় ও আধিকারিকদের নিরাপদ থাকার খবর নিশ্চিত করে জানিয়েছে, 'নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিলিতভাবে হাগলে ওভাল টেস্ট ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।'Our heartfelt condolences go out to the families and friends of those affected by the shocking situation in Christc… https://t.co/PpkwZyL2AX— BLACKCAPS (@BLACKCAPS) 1552622463000 ঘটনার সময় শহরের মসজিদ আল নুর পরিদর্শনে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁদের সবাইকে নিরাপদে হোটেলে ফেরানো সম্ভব হয়েছে। BCB টুইটে জানিয়েছে, 'নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্যুটিং-এর ঘটনার পর সব বাংলাদেশি ক্রিকেটারকে নিরাপদে হোটেলে ফেরানো সম্ভব হয়েছে। ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে BCB।'তিন ম্যাচের সিরিজে ২-০-এ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay https://ift.tt/2u9k5JV
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন