এই সময় বিনোদন ডেস্ক: কফি উইথ করণ-এর চূড়ান্ত পর্বে দেখানো হয়েছে এমন সব ভিডিয়ো ফুটেজের ঝলক যা এডিটিংয়ের সময় বাদ পড়েছিল। অথচ এই সব ফুটেজেই উঠে এসেছে তারকারদের অকপট স্বীকারোক্তি যা আগে কখনও তাঁদের মুখে শোনা যায়নি। বলিউডের তেমনই এক উজ্জ্বল নক্ষত্র সারা আলি খান। বাবা সইফ-এর সঙ্গে তিনি প্রথমবার এসেছিলেন কফি-র সেটে। র্যাপিড ফায়ার রাউন্ডে করণ সারাকে জিজ্ঞাসা করেছিলেন ভবিষ্যতে কি সুন্দর দেখতে লাগার তাগিদে প্লাস্টিক সার্জারির পথে হাঁটবেন? ঠিক যেমনটা অনেক নায়িকা করেছেন ইন্ডাস্ট্রির চাপে পড়ে?এর উত্তরে সারার অকপট জবাব... ‘ঠিকই নায়িকাদের উপর চূড়ান্ত চাপ থাকে সব সময়ে সুন্দর দেখতে লাগার। কিন্তু আমার মনে হয় কখনও না কখনও এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হয়। আপনি কীসে স্বচ্ছন্দ সেটাকেই প্রাধান্য দিতে শিখতে হয়। হ্যাঁ, আপনার ওজন যদি ৯৬ কেজি হয়, তাহলে নিজের ভালোর জন্যেই তা কমাতে হবে। তবে কোনও মতেই পারিপার্শ্বিক চাপের সামনে মাথা নোয়াতে নেই। আপনি একবার মাথা নিচু করলে ৫০০ জন আপনার মনোবলকে আরও নিচে টেনে নামাবে। ’ খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন
from Eisamay https://ift.tt/2UF1hxP
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন