এই সময় ডিজিটাল ডেস্ক: বালাকোটে ভারতীয় এয়ার স্ট্রাইকের পর এখনও পর্যন্ত চারবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তানি নজরদারি ড্রোন। এবার নিয়ন্ত্ররেখা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে দেখা দিল পাক যুদ্ধবিমান। এরপরই এয়ার ডিফেন্স সিস্টেমে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। Indian air defence radars detected two Pakistani Air Force jets go supersonic 10KM from LoC (within their territory… https://t.co/ICpdfBak6p— ANI (@ANI) 1552481564000 পুঞ্চ সেক্টরের কাছে পাক অধ্যুষিত কাশ্মীরের আকাশে পাক সুপারসনিক জেটকে চক্কর কাটতে দেখা গেছে। আন্তর্জাতিক সীমান্তের কাছে এসেই আচমকা গতি বাড়িয়ে নেয় সুপারসনিক জেটগুলি। তীব্র বেগের কারণে বিপক্ষের রেডারে যাতে অবস্থান ধরা না পড়ে, তাই সুপারসনিক ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন: বালাকোটের পর চতুর্থবার, ভারতীয় আকাশে ফের পাক নজরদারি ড্রোন!তবে ভারতীয় রেডারে ধরা পড়ে যায় পাক জেটগুলি। এরপরই এয়ার ডিফেন্স সিস্টেমকে হাইঅ্যালার্টে রাখা হয়েছে।পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করা হয় বহু জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির। ওই ঘটনার পর থেকে ক্রমাগত সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করছে পাক রেঞ্জার্সরা। গুজরাট ও রাজস্থানে নজরদারি চালানোর সময় মোট চারবার গুলি করে ধ্বংস করা হয়েছে পাক ড্রোন।
from Eisamay https://ift.tt/2Cjdxg6
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন