বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

চিনের 'বেল্ট অ্যান্ড রোড' পরিকল্পনার শরিক ইতালি

এই সময় ডিজিটাল ডেস্ক: চিনের 'বেল্ট অ্যান্ড রোড' পরিকল্পনায় যুক্ত হল ইতালি। শনিবার এ নিয়ে দু'দেশের মধ্যে 'মৌ' স্বাক্ষরিত হয়েছে। ইতালিই প্রথম জি-৭ ভুক্ত রাষ্ট্র যারা চিনের এই প্রকল্পে জড়িত হল।এদিন রোমে চিন এবং ইতালির মধ্যে ২৯টি পৃথক সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছে। এর পরে এক অনুষ্ঠনে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে এবং চিনের প্রেসিডেন্ট সি জিনপিং করমর্দন করেন।এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬০টি দেশকে যুক্ত করার লক্ষ্য নিয়ে 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্পে হাত দিয়েছে বেজিং। এই প্রকল্পের আওতায় নিজ দেশের চারপাশ ঘিরে স্থল ও জলে নতুন এক বাণিজ্য পথ খুলতে সচেষ্ট তারা। এ জন্য বিভিন্ন দেশকে বড় অঙ্কের ঋণও দেওয়া হচ্ছে। যদিও ভারত-সহ একাধিক দেশের অভিযোগ, এটা উপনিবেশবাদের নতুন রূপ, যা দুর্বল রাষ্ট্রকে ক্রমাগত ঋণের জালে জড়িয়ে ফেলবে।

from Eisamay https://ift.tt/2HQ6iQv

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages