বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

হাওড়ায় অটোচালককে পিটিয়ে খুন, এলাকায় র‍্যাফ

এই সময় ডিজিটাল ডেস্ক: এক তরুণকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার রাত নাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে গ্রামীণ হাওড়ার রাজাপুর থানার কমলাচক গ্রামে। মৃতের নাম গোবিন্দ প্রামাণিক (৩৪)। খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।পুলিশ জানায়, পেশায় অটোচালক গোবিন্দ এ দিন রাতে বাড়ি ফিরছিলেন। সে সময় একদল লোক তাঁর পথ আটকায়। অটো থেকে নামিয়ে বাঁশ দিয়ে পেটানো হয় গোবিন্দকে। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের দাবি, ঘটনাটি দুই পাড়ার বিবাদের জের। তবে স্থানীয়দের বক্তব্য, শাসকদলের গোষ্ঠীকোন্দলের ফলেই এই হত্যাকাণ্ড। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‍্যাফ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপরাধীদের খোঁজ চলছে।

from Eisamay https://ift.tt/2FxDOtg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages