এই সময় ডিজিটাল ডেস্ক: ভিক্টোরিয়া মোমোরিয়ালের ওপর দিয়ে ড্রোন ওড়ানোর অভিযোগে তিন চিনা পর্যটককে আটক করল সিআরপিএফ। তাঁদের হেস্টিংস থানার হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে।সূত্রের খবর, শনিবার দুপুর ১টা নাগাদ ভিক্টোরিয়া চত্বরের আকাশে একটি ছোট ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরে সক্রিয় হন এর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা। ড্রোন ওড়ানোর অভিযোগে আটক করা হয় ৩ জনকে। পরে জানা যায়, এরা চিনের বাসিন্দা। পরে এই তিন পর্যটককে স্থানীয় হেস্টিং থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ড্রোন ওড়ানোর পিছনে কোনও অভিসন্ধি ছিল কি-না, ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন পুলিশের কর্তারা।
from Eisamay https://ift.tt/2TF5u89
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন