বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

প্রকাশিত কংগ্রেসের চতুর্থ দফার তালিকা, তিরুবনন্তপুরমে প্রার্থী থারুর

এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে লোকসভা ভোটের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এই তালিকায় মোট ২৭ জনের নাম আছে। এর মধ্যে কেরালার ১২, উত্তরপ্রদেশের ৭, ছত্তিশগড়ের ৫, অরুণাচল প্রদেশের ২ এবং আন্দামান এবং নিকোরের একমাত্র আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। Congress releases fourth list of 27 candidates (12 Kerala, 7 Uttar Pradesh, 5 Chhattisgarh, 2 Arunachal Pradesh and… https://t.co/jJp3lc7zej— ANI (@ANI) 1552760459000 এই তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন শশী থারুর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থারুরকে কেরালার তিরুবনন্তপুরম কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। এ ছাড়া অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাবাম টুকি অরুণাচল পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।গত শুক্রবার রাতে তৃতীয় দফায় মোট ১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস। এর মধ্যে তেলেঙ্গানার ৮টি, অসমের ৫টি, মেঘালয়ের দুটি এবং নাগাল্যান্ড, সিকিম এবং উত্তরপ্রদেশের একটি করে আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

from Eisamay https://ift.tt/2TDJsCy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages