অটোগ্রাফ দেওয়া ছাড়াও সাধ্যমতো ভক্তদের আবদার পূরণ করার চেষ্টা করেন সব অভিনয়শিল্পীরাই। কখনও আবার তা পূরণ করে আলোচিত-সমালোচিতও হন অনেকে। তবে এবার সরল মনে ভক্তের সঙ্গে কথা বলেতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। প্রকাশ্যে জড়িয়ে ধরে চিত্রনায়িকাকে চুমু খেলেন ভক্ত!
অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং করতে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এই অভিনয় শিল্পীকে।
সোমবার (২২ মে) ঢাকার ধামরাইয়ে থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিং চলছিল। শুটিং সেটেই এমন বিব্রতকর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই ভিডিওটি পোস্ট করেন। এরপর থেকেই তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
এ প্রসঙ্গে নায়িকা শিরিন শিলা
গণমাধ্যমে জানান, ‘সকালে আমার নতুন সিনেমা ‘দ্য রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই। এ সময় স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার নাকি বাবা-মা কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি। এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দেই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।
তিনি আরও বলেন, ‘পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে- সে নাকি কখনও গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। আচমকা এমন কাণ্ডে আমি হতভম্ব হয়ে যাই। পরে সেখানে থাকা শুটিংয়ের লোকজন ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি।’
বুধবার, ২৪ মে, ২০২৩
Home
Unlabelled
সে আমাকে জড়িয়ে ধরে আচমকা গালে চুমু খেয়ে বসেঃ শিরিন শিলা
সে আমাকে জড়িয়ে ধরে আচমকা গালে চুমু খেয়ে বসেঃ শিরিন শিলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন