উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে এক ব্যবসায়ীর হাত ভেঙে দিলো প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের সবুর আলী বেপারীর ছেলে ব্যবসায়ী মোঃ সুমন বেপারীকে পূর্ব শত্রুতার জের ধরে বাসের পোল নামক স্থানে ১৫ মে সোমবার বেলা ১১টায় বড়াকোঠা ২নং ওয়ার্ডের মোঃ শাজাহান বেপারীর ছেলে মোঃ কামাল হোসেন বাবু (৩০)সহ কয়েকজন সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে পরিকল্পিত ভাবে প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়। এসময় ডাকচিৎকার করলে ব্যবসায়ী সুমনের সাথে থাকা নগদ ৮৫ হাজার টাকা ও ৩৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। এতে সুমন বেপারীর ডান হাতের কব্জি সম্পুর্ন ভেঙে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহত সুমনকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় উল্লেখ্য অভিযুক্ত’র বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন