বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২২ মে, ২০২৩

নলছিটিতে শিশুর মৃত্যু নিয়ে রহস্য, পরিবারের দাবি হত্যা

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির নলছিটিতে নানা বাড়িতে মোনায়েম হাওলাদার নামে দুই বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। তবে শিশুর পরিবার দাবি, তাকে হত্যা করা হয়েছে।

রোববার (২১ মে) বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে একইদিন রাতে বাড়ির পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার চোখ ও নাক থেকে রক্ত ঝরছিল বলে জানায় স্বজনরা।

মোনায়েম ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর গ্রামের মোস্তফা হাওলাদার ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে শিশু মোনায়েম হাওলাদার তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। রোববার বিকেল থেকে সে নিখোঁজ হয়। পরে বাড়ির পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার বলেন, ‘আমার শ্বশুরের কোনো ছেলে সন্তান না থাকায় জমিজমা নিয়ে তাদের প্রতিবেশী আলী আকব্বরদের সঙ্গে বিবাদ ছিল। তারাই আমার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। ছেলের মরদেহ দেখে মনে হচ্ছে না সে পানিতে পড়ে মারা গেছে। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান বাবা মোস্তফা হাওলাদার।

এ ব্যাপারে আলী আকব্বর বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তবে শিশু হত্যার মতো জঘন্য কাজে আমি বা আমার পরিবার কোনোভাবেই জড়িত নই। আমাদের জানা মতে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে এটা হত্যাকাণ্ড হয়ে থাকলে আমরাও তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages