বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২১ মে, ২০২৩

সাংবাদিকতায় সিএনসি পদক পাওয়ায় সাংবাদিক আযাদ আলাউদ্দীন কে সংবর্ধনা

বরিশাল বাণী : সাংবাদিকতায় সিএনসি পদক পাওয়ায় মুক্তবুলি ম্যাগাজিন সম্পাদক আযাদ আলাউদ্দীন কে সংবর্ধনা ও ক্রেস্ট দিয়েছে পিরোজপুর কবিতা পরিষদ।

১৯ মে ২০২৩ শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর কবিতা পরিষদের ‘সাহিত্য আসর’ শেষে আযাদ আলাউদ্দীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কবিতা পরিষদের সংগঠকবৃন্দ।

উপস্থিত ছিলেন পিরোজপুর কবিতা পরিষদের সভাপতি ডা. এস দাস, সাধারণ সম্পাদক অনির্বাণ চক্রবর্তী, মুক্তবুলি ম্যাগাজিনের সহযোগী সম্পাদক আবদুল জলিল সিদ্দিকী সবুজ, কবি দেলোয়ার হোসেন আলম, দিলীপ কুমার মিস্ত্রী, এ. কে এম মোস্তফা, কবি দেবনাথ মন্ডল, সনজয় কুমার রায়, মানিক লাল পাল, সমর কৃষ্ণ হালদার, বিকাশ চন্দ্র হালদার, কামরুল ইসলাম, দীপ্তি মনি রায়, হালিমা তুজ সাদিয়া প্রমুখ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages