বরিশাল বাণী: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের কয়েকঘন্টা পর মৃত্যুবরণ করেছেন প্রস্তাবকারী।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যু হয় কার।
মৃত এম এ জলিল (৭০) বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষিরোধ মুখার্জী লেনের বাসিন্দা এবং চৈতন্য স্কুলের শিক্ষক ছিলেন।
তিনি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আব্দুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন।
কাউন্সিলর প্রার্থী সাদী বলেন, নির্বাচনের মনোনয়ন ফরমে তার প্রার্থীর হওয়ার প্রস্তাবকারী ছিলেন প্রবীন ব্যক্তিত্ব এমএ জলিল। মঙ্গলবার
বেলা ১১ টার দিকে তাকে নিয়ে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেই।
বেলা ১২ টার দিকে বাসায় ফিরে যান প্রবীন ব্যক্তিত্ব এমএ জলিল। এরপর বিকেল চারটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সাদী।
বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেয়া সাদী বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বর্তমানে দলীয় কোন পদ না থাকায় নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন সাদী।
বুধবার, ১৭ মে, ২০২৩
Home
Unlabelled
মনোনয়ন ফরম জমা দিয়ে কাউন্সিলর প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু
মনোনয়ন ফরম জমা দিয়ে কাউন্সিলর প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন