বরিশাল বাণী ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। তাই চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সব রুটের লঞ্চ ও নৌ-যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ মে) রাত সোয়া ১০টা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌ-যান বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর।
এদিকে অতি তীব্র ঘূর্ণিঝড় মোখার
উচ্চ ঝুঁকিতে আছে বঙ্গোপসাগরের দ্বীপ সেন্টমার্টিন। প্রবল ঝড়ের আঘাত থেকে বাঁচতে তাই দ্বীপ ছেড়ে এসে টেকনাফে আশ্রয় নিয়েছেন সেখানকার অন্তত আড়াই হাজার বাসিন্দা।
জেলা প্রশাসক মো. শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বীপের বাসিন্দাদের নিরাপদ রাখা ও খাওয়া-দাওয়ায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১৩ মে) মধ্যে জেলার উপকূলের ঝুঁকিতে থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হবে।
রোববার (১৪ মে) এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ওইদিনের পরীক্ষার তারিখ ঘোষনাণা করা হবে।
তাছাড়া ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
শুক্রবার (১২ মে) রাত সাড়ে এগারোটায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ।
তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। প্রাথমিকভাবে রাত ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার, ১৩ মে, ২০২৩
Home
Unlabelled
বন্ধ হলো বিমান, চাঁদপুর থেকে সব লঞ্চ বন্ধ, সেন্টমার্টিনের বাসিন্দারা টেকনাফে
বন্ধ হলো বিমান, চাঁদপুর থেকে সব লঞ্চ বন্ধ, সেন্টমার্টিনের বাসিন্দারা টেকনাফে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন