বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ২২ মে, ২০২৩

বানারীপাড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বানারীপাড়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি (নাজির) মাসুদ খান বক্তব্য রাখেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages