বরিশাল বাণী: আগামীকাল ১৯ মে, শুক্রবার সকাল ১০ টায়, ১০ কবি জসিম উদ্দিন রোড, কমলাপুর, ঢাকায় পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে উদ্বোধন হবে দশম জাতীয় কবি সম্মেলন। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ, উদ্বোধন করবেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ফারুক মাহমুদ। প্রধান আলোচক থাকবেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী। কবি সংসদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি কবি ও মিডিয়া ব্যক্তিত্ব কবি রাজু আলীম সভাপতিত্ব করবেন। কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক স্বাগত বক্তব্য রাখবেন। দশম জাতীয় কবি সম্মেলন এর আহবায়ক কবি ও কথা সাহিত্যিক জয়শ্রী দাস আহবায়ক এর বক্তব্য রাখবেন।
সারা দেশ থেকে ৩০০ কবি অংশগ্রহণ করবেন। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জাতীয় কবি সম্মেলন চলবে। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী শিমুল মোস্তফা, আবৃত্তি শিল্পী রুপা চক্রবর্তী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, কবি আসাদ কাজল, বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ।
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন