বরিশাল বাণী: জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশাল নগরবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, গত ১১ মে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্যান্ত শান্তিপূর্ন ভাবে আমার অক্সফোর্ড মিশন রোডস্থ বাসভবনের পাশে আমার নির্বাচনী প্রধান কার্যালয়ে আমার মরহুম বাবা মায়ের দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন তাদের কাছে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজ পবিত্র জুম্মার নামাজ রুপাতলী হাউজিং এস্টেট জামে মসজিদে আদায় শেষে স্থানীয় মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বরিশাল স্থানীয় গণমাধ্যম, জাতীয় পত্রিকা, অনলাইন পত্রিকা, বিশেষ করে সকল স্যাটেলাইট চ্যানেলে দায়িত্বশীলদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় জাতীয় পার্টি বরিশাল মহানগর আহবায়ক ও মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এর প্রধান নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, কামরুজ্জামান চৌধুরী কামাল, তালুকদার মোর্শেদ ফোরকান, মহানগর জাতীয় যুব সংহতি আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, ২৪নং ওয়ার্ড জাতীয় পার্টি সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, ওয়ার্ড যুব সংহতির সাধারন সম্পাদক কাজী হান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার, ১৩ মে, ২০২৩
Home
Unlabelled
নগরবাসী ও দলীয় নেতাকর্মীদেরকে অভিনন্দন জানালেন তাপস
নগরবাসী ও দলীয় নেতাকর্মীদেরকে অভিনন্দন জানালেন তাপস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন