এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকায় বুধবারও সাড়ে সাতষট্টি হাজার করোনা পজিটিভ হন। ট্রাম্প প্রশাসনের করোনা মোকাবিলা কৌশল নিয়ে বিক্ষুব্ধ বিশিষ্ট মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি সম্প্রতি বলেন, 'এই অর্থহীন কাণ্ডকারখানা বন্ধ হোক।' প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য তাঁর পাশে দাঁড়ান। বর্ষীয়ান উপদেষ্টা পিটার নাভারো ফসিকে বিঁধে প্রতিবেদন লেখায় নাভারোকে ভর্ৎসনা করেন ট্রাম্প। --- শুক্রবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে যায় ১ কোটি ৩৯ লাখ। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯২ হাজার ৬৩১ জনের। --- করোনার প্রতিষেধক আবিষ্কারের ক্ষেত্রে ফের খুশির খবর শোনাল রাশিয়া। বিশ্বে প্রথম মানব শরীরে করোনার ভ্যাকসিনের সফল প্রয়োগ করে তাক লাগিয়ে দিয়েছেন রুশ বিজ্ঞানীরা। সেই সাফল্যের পথ ধরে সব পরিকল্পনামাফিক চললে আগামী অগস্ট মাসে বাজারে চলে আসবে এই মারণ ভাইরাসের ভ্যাকসিন। এমনই আশার কথা জানিয়েছে সে দেশের সভরেন ওয়েলথ ফান্ড। --- দেশীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের (IISc) সমীক্ষা রিপোর্ট বলছে, সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যে ভারতে করোনায় আক্রান্ত হতে পারেন ৩৫ লক্ষ মানুষ! শুধু তাই নয়, করোনার সংক্রমণের সঙ্গে-সঙ্গে মৃত্যুমিছিলও শুরু হবে আগের থেকে গতি বাড়িয়ে। সমীক্ষা রিপোর্ট বলছে, সেপ্টেম্বরের শুরুর মধ্যেই দেশে মৃত্যু হতে পারে ১ লক্ষ ৪০ হাজার মানুষের।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jdPd2T
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন