বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

বর্ষশেষে ঠান্ডার অনুভূতি, নতুন বছরের প্রথম দিন থেকে চড়বে পারদ

এই সময় ডিজিটাল ডেস্ক: বছরের শেষটা ঠান্ডা দিয়েই কাটবে বাঙালির। তবে, বছরের প্রথম দিন থেকেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার অর্থাৎ নববর্ষে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, একটি পশ্চিমি ঝঞ্ঝা বয়ে আসায় এমন হয়েছে। বুধবার থেকে আকাশ ফের মেঘলা হতে পারে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। তার উপরে মেঘলা হলে দিনেও তাপমাত্রা কমবে। সব মিলিয়ে শীতের অনুভূতি উপভোগ করা যাবে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হতে পারে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ বাড়বে। নতুন বছরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে। পুরুলিয়া ও বীরভূমে রাতের তাপমাত্রার পাশাপাশি দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে অন্তত পাঁচ ডিগ্রি নীচে। তরাই-ডুয়ার্সেও শীতের দাপট বেশ মালুম পাওয়া যাচ্ছে। জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি। যা গত এক দশকে সব চেয়ে কম। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। আরও পড়ুন:


from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/2rGIZ5P

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages