বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

২৫ টাকার ইনজেকশন ৩শ টাকায় বিক্রি, জরিমানা

২৫ টাকার ইনজেকশন ৩শ টাকায় বিক্রি, জরিমানা

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ায় ২৫ টাকার এক ইনজেকশন ৩শ টাকায় বিক্রি করায় ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিকট ঐ জরিমানার অর্থ পরিশোধ করেন ফার্মেসীর মালিক।

সেই সঙ্গে অভিযোগকারীকে ক্ষতিপূরণ হিসাবে জরিমানার ২৫ শতাংশ টাকা পরিশোধ করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

কুষ্টিয়া ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান রাইজিংবিডিকে জানান, গত ৬ ডিসেম্বর কুষ্টিয়া পৌর গোরস্থান পাড়া এলাকার হিকমাহ হাসপাতাল ফার্মেসিতে এক ইনজেকশন কিনতে যান নিলয় নামের এক ব্যক্তি। বিক্রেতা ঐ ইনজেকশনের দাম নেন ৩০০ টাকা। কিন্তু নিলয় খোঁজ নিয়ে জানতে পারেন ঐ ইনজেকশনের প্রকৃত দাম ২৫ টাকা। পরে ৮ ডিসেম্বর নিলয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে এক লিখিত অভিযোগ দেন।

পরে ২২ ডিসেম্বর উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ফার্মেসির মালিককে ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার প্রশাসক আসলাম হোসেনের মাধ্যমে জরিমানার ২৫ শতাংশ (১০ হাজার) টাকা অভিযোগকারীকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয়েছে।

 

কুষ্টিয়া/কাঞ্চন/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/2SISpZw

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages