এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে থেকেই তাঁকে নিয়ে গুঞ্জন ছিল রাজনৈতিক মহলে। মুকুল রায়ের সঙ্গে লুচি-আলুরদম পর্ব থেকেই বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিজেপি যাওয়ার সম্ভাবনা বারবার আলোচনায় এসেছে। কিন্তু ভোটের আগে বিষয়টি আর এগোয়নি। এবার ভোটে এরাজ্যে বিজেপির বিপুল সাফল্যের পরই আবার বেসুরো হয়ে উঠলেন সব্যসাচী দত্ত। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কে বিজেপিতে যোগ দেওয়ার জন্যে শুভেচ্ছা জানিয়ে নিজের দল তৃণমূলের বিরুদ্ধেই কার্যত বিদ্রোহ সুর শোনা গিয়েছে তাঁর গলায়। দমকলমন্ত্রী সুজিত বসুকে কটাক্ষ করে সব্যসাচী বলেন, 'পচা আলুতেই আলুরদমের স্বাদ বাড়ে। ভোটের আগে অনেকে বলেছিল পচা আলুকে সরিয়ে রাখতে হয়। আমার মনে হয়েছে, আমি সেই পচা আলু। ফলাফল বলে দিচ্ছে পচা আলুতেই স্বাদ বাড়ে। আর টাটকা আলু হরকে গেল।'যদিও সুজিত বসু বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন।
from Eisamay http://bit.ly/2Xabvr0
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন