এই সময় ডিজিটাল ডেস্ক: সার্ভার বিভ্রাটে মঙ্গলবার বিকেল থেকে দেশজুড়ে এটিএম পরিষেবা বিপর্যস্ত। এর সর্বাধিক প্রভাব পড়েছে পূর্ব ভারতে। এর ফলে সমস্যার মধ্যে পড়েছেন বহু ব্যবহারকারী।জানা গিয়েছে, দেশজুড়ে মোট দু'টি সার্ভারের মাধ্যমে এটিএম পরিষেবা চলে। এর মধ্যে একটি সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। যে কারণে বহু স্থানে এটিএম পরিষেবা বিকল হয়ে গিয়েছে। কলকাতায় যে গুটিকয়েক এটিএম সচল আছে তার বাইরে গ্রাহকদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। অনেক স্থানে গ্রাহকরা এটিএম থেকে টাকা না পেলেও তাঁদের ফোনে অ্যাকাউন্ট থেকে টাকা কাটার মেসেজ পান। সার্ভার মেরামতির চেষ্টা চলছে।
from Eisamay https://ift.tt/2FUl6Mo
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন