বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

৩০ বছরে World Wide Web! গুগল-এর বিশেষ ডুডল

এই সময় ডিজিটাল ডেস্ক: World Wide Web। অর্থাত্‍ www—তিনটি অক্ষরের মেলবন্ধন বদলে দিয়েছিল আধুনিক জীবনযাপন।বিশ্ব ধরা দিয়েছিল একটা বড় জালে। সেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর আজ ৩০ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যেই ডুডলের মাধ্যমে স্যার টিম বার্নার্স লি-কে শ্রদ্ধা জানাল গুগল। ১৯৮৯ সালের ১২ মার্চ। ৩৩ বছর বয়সী স্যার টিম বার্নার্স লি তখন কাজ করছেন CERN-এর ল্যাবে। কাজের ফাঁকেই তৈরি করলেন 'Information Management: A Proposal'। জমা দিলেন বসের কাছে। সেইদিনই জন্মের সূচনা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের।বসের কাছেও পুরো বিষয়টি স্পষ্ট না হলেও সেদিন টিমকে উত্‍সাহ দিয়েছিলেন, বলেছিলেন, ‘Vague but exciting’। ১৯৯৩ সালে পাবলিক করা হয় web। তবে এর জনপ্রিয়তা বাড়তে থাকে নভেম্বর থেকে যখন লঞ্চ করা হয় Mosaic সার্চ ইঞ্জিন। ওয়েব-এর ব্যবহার ক্রমে হয়ে উঠল আরও ইউজার ফ্রেন্ডলি। পরবর্তী সময়ে Mosaic-এর জায়গা নিল of Internet Explorer, Google Chrome এবং Mozilla Firefox। World Wide Web-এর আবিষ্কারক টিম বার্নার্স লি সোমবার একটি সাংবাদিক বৈঠকে আবেদন করেন যাতে ইন্টারনেট ব্যবহারকারীরা নিজেদের ডেটার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখেন।

from Eisamay https://ift.tt/2UyjfSi

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages