বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

নৌবাহিনীর নয়া প্রধান করমবীর সিং

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। তিনি এখন ইস্টার্ন নাভাল কম্যান্ডের প্রধান। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে শনিবার তাঁর নাম ঘোষণা করা হয়। আগামী ৩১ অক্টোবর অবসর নেবেন অ্যাডমিরাল সুনীল লান্বা। তার পরেই দায়িত্ব গ্রহণ করবেন করমবীর সিং। আন্দামান ও নিকোবর কম্যান্ডের ক্যামান্ডার-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল বিমল ভার্মা ভাইস অ্যাডমিরাল করমবীরের থেকে ছ-মাসের সিনিয়র। ফলে, সিনিয়রিটি অনুযায়ী তাঁরাই এই পদে আসার কথা ছিল। কিন্তু, তাঁকে বাদ দিয়ে ইস্টার্ন নাভাল কম্যান্ডের প্রধানকেই নৌসেনার প্রধান পদে বেছে নেয় বিজেপি সরকার। সরকারের বক্তব্য, সিনিয়রিটি নয়, মেধার ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে। এর আগে ২০১৬ সালে একই ভাবে দুই সিনিয়র অফিসারকে পাশ কাটিয়ে জেনারেল বিপিন রাওয়তকে সেনা প্রধানের চেয়ারে বসায় মোদী সরকার।

from Eisamay https://ift.tt/2HLZrrc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages