বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

'মাত্র' ₹ ৮৯৫ কোটির মালিক, 'মানুষের জন্য' ভোটে লড়তে চললেন এই প্রার্থী!

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোট এসে গেল। প্রচারেও ঝড় তুলছেন প্রার্থীরা। জমা দিচ্ছেন হলফনামাও। আর সেই সূত্রেই এক প্রার্থী নিজের সম্পত্তির যা হিসেব দিয়েছেন, তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। তেলঙ্গানার চেভালা লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন ৫৯ বছর বয়সী বিশ্বেশ্বর রেড্ডি। হলফনামায় তিনি যে সম্পত্তির হিসাব দিয়েছেন, তা ৮৯৫ কোটি টাকার! হিসেব অনুযায়ী, ২২৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তাঁর নিজের। তাঁর স্ত্রী অ্যাপোলো হসপিটালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর কে সঙ্গীতা রেড্ডির রয়েছে ৬১৩ কোটি টাকার স্থাবর সম্পত্তি। তাঁদের ছেলের নামেও রয়েছে ২০ কোটি টাকার স্থাবর সম্পত্তি।তবে এত টাকার মালিক হলেও তাঁর নিজের নামে কোনও গাড়ি নেই বলেই হলফনামায় জানিয়েছেন তিনি। ২০১৪ সালে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি। তখন নিজের সম্পত্তির পরিমান জানিয়েছিলেন ৫২৮ কোটি টাকা। তা এ বারে ফুলে ফেঁপে বেড়েছে ৬০ শতাংশ। তেলঙ্গানার গত বিধানসভা নির্বাচনে টিআরএস ছেড়ে বিশ্বেশ্বর কংগ্রেসে যোগ দেন।

from Eisamay https://ift.tt/2HQpopn

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages