বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ মার্চ, ২০১৯

সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার! রাজস্থান থেকে গ্রেফতার চর

এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রাজস্থানের জয়সলমীর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ধৃতের নাম নবাব খান ওরফে নাবিয়া। তার বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগ উঠেছে।গত এক বছর ধরে পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির উপর তথ্য পাচার করত নবাব। একটি সূত্রের দাবি, ভারতীয় সেনাবাহিনী সম্বন্ধে তথ্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার জন্য আইএসআই-এর তরফে নির্দেশ ছিল নবাবের কাছে। সূত্রের খবর, মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখা হত তার সঙ্গে। কথা হত সাংকেতিক ভাষায়। এই কাজের জন্য মোটা টাকা পেত নবাব। গোপন সূত্রে খবর পেয়ে তার উপর নজর রাখা শুরু করে গোয়েন্দারা। এর পর রবিবার তাকে গ্রেফতার করা হয়। তার একটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে।

from Eisamay https://ift.tt/2UF1ocJ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages