বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

পুরনো ঢাকায় বিধ্বংসী আগুন

এই সময় ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে ঢাকায় ফের আগুন। এবার ঘটনাস্থল পুরনো ঢাকার শহিদনগর এলাকা। বিধ্বংসী আগুনে একটি চুড়ির কারখানা এবং প্রায় দেড় ডজন দোকান ও ঘর পুড়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।এদিন রাত পৌনে ১০টা নাগাদ শহিদনগরের ৬ নম্বর সড়কের পাশের একটি চুড়ির কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন আশপাশের দোকান ও ঘরে ছড়িয়ে পড়ে। দমকলের আটটি ইউনিট এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ দিনের বিধ্বংসী আগুনে ১৮টির মতো দোকান ও ঘর পুড়ে গিয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।চুড়ির কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে দমকলের প্রাথমিক ধারনা। যদিও তদন্তের আগে এবিষয়ে নিশ্চিতভাবে কোনও মন্তব্য করতে নারাজ তারা।গত ২০ জুলাই মধ্যরাতে ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮১ জন প্রাণ হারান। অনেকগুলি দেহ শনাক্ত করতে NDA পরীক্ষার সহায়তা নিতে হয়েছিল।

from Eisamay https://ift.tt/2FwngBR

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages