এই সময় সত্য-তথ্য ডেস্ক: দাবি সম্প্রতি ফেসবুকে একাধিক পোস্ট হয়েছে যেখানে দাবি করা হয়েছে, ইন্দোরে মহাশিবরাত্রি উপলক্ষ্যে কানওয়ার(পবিত্র জল) নিয়ে হেঁটে চলেছেন মুসলিম মহিলারা। তাঁরা সকলেই বোরখা পরিহিতা। 68365300 হিন্দিতে করা সেই পোস্টের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'ইন্দোরে মহাশিবরাত্রি উপলক্ষ্যে মুসলিম মা ও বোনেরা বোরখা পরেই কানওয়ার নিয়ে চলেছেন। তাঁরা লিখেছেন, ওম নমঃ শিবায়।'68365343 সত্যবোরখা পরিহিতা এই মহিলাদের ছবি ২০১৫ সাল থেকেই ছড়িয়ে যাচ্ছে দিকেদিকে। এটা এ বছর ৪ মার্চ মহাশিবরাত্রির দিনের নয়। এমনকী তাঁরা কোথাও ওম নমঃ শিবায় লেখেননি। ২০১৫ সালে ফিরে গেলে জানা যায়, আগষ্ট মাসে ইন্দোরে 'বিশেষ কানওয়ার যাত্রা' পালনের জন্য সমবেত হয়েছিলেন এই মহিলারা। এই ছবি কোনওভাবেই মহাশিবরাত্রির নয়।এক্ষেত্রে পুরনো ছবি দিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। তথ্য যাচাই ও প্রক্রিয়াগুগলে রিভার্স ইমেজে গিয়ে খুঁজলে জানা যায়, ২০১৫ সালের ২৮ আগষ্ট topyaps.com প্রতিবেদন করেছিল আসল ঘটনার।সম্প্রীতির জন্য একটা বিরাট অংশের মুসলিম নারী ও পুরুষ ইন্দোরের স্পেশাল কানওয়ার যাত্রায় অংশগ্রহণ করেছিল। সেই যাত্রা শুরু হয়েছিল মধুমিলন চৌরাহা থেকে আর শেষ হয় গীতা ভবন মন্দিরে গিয়ে। 68365344 হিন্দু ও মুসলিম নারীরা সকলেই 'শাভান' পালন করছিলেন। সেখানে হিন্দু মহিলারা পরেছিলেন গেরুয়া পোশাক আর মুসলিম নারীরা কালো বোরখা। সেই রিপোর্টে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কথাও উল্লেখ আছে। তিনি বলেছিলেন, 'এই ঘটনা দেশের সম্প্রীতির ছবিই তুলে ধরছে।'সিদ্ধান্তএই সময় সত্য তথ্য খুঁজে পেয়েছে, মুসলিম মহিলারা মহাশিবরাত্রি পালন করছেন বলে যে দাবি করা হয়েছে, তা সত্যি নয়। তাঁরা কানওয়ার নিয়ে হেঁটেছিলেন ঠিকই, তবে তা ওই ২০১৫ সালে।
from Eisamay https://ift.tt/2UwjuNL
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন