বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

উমা ভারতীকে সর্বভারতীয় সহ-সভাপতি করল বিজেপি

এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি এবার আর নির্বাচনে প্রতিদ্বিন্দ্বিতা করবেন না। তবে, সরাসরি লড়াইয়ের ময়দানে না-থাকলেও নির্বাচন কেন্দ্রিক দলের নানা কাজে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। তাঁর সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েই লোকসভা ভোটের মুখে বিজেপি তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে নিয়োগ করল। শনিবার আনুষ্ঠানিক ভাবে সব-সভাপতি পদে হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। গত লোকসভায় ঝাঁসি কেন্দ্র থেকে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হন উমা। এবার ভোটে না-দাঁড়ানোর কারণ হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উমা ভারতী জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির নিয়ে তিনি মনোনিবেশ করতে চান। তা ছাড়া, একটানা ১৮ মাস ধরে 'গঙ্গাযাত্রা'ও করবেন। যার সূচনা হবে মে মাসে।

from Eisamay https://ift.tt/2FwnaKv

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages