বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৪ মার্চ, ২০১৯

মোদীর ওপর শনির দৃষ্টি! যজ্ঞ করে 'দোষ' কাটাবেন ৫০০ মহিলা!

এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবার প্রচার নিয়ে যাবেন উত্তুঙ্গ পর্যায়ে। কিন্তু তাঁর ওপর যে শনির দৃষ্টি রয়েছে, এমনই ধারণা গুজরাটের প্রায় ৫০০ মহিলার। তাই সেই দোষ কাটাতে অভিনব পথে হাঁটতে চলেছেন তাঁরা। গুজরাটের সুরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য যজ্ঞ করবেন সেইসব মহিলারা। শনির দৃষ্টি থেকে বাঁচাতেই এই পদক্ষেপ। সুরাটের কাপোদারা এলাকায় সিদ্ধ কুটিরে আয়োজন করা হয়েছে এই যজ্ঞের। তাপি নদীর ধারে হবে সেই ১০৮ শনি মহাযজ্ঞ। ইতোমধ্যেই সমস্ত বন্দোবস্ত সারা হয়ে গেছে বলেই জানা গিয়েছে। এখন পর্যন্ত ঠিক আছে, মোট ৫৩২ জন মহিলা সেখানে অংশগ্রহণ করবেন। দু'দিন ধরে চলবে সেই যজ্ঞ। তবে এই যজ্ঞের ক্ষেত্রেও প্রত্যক্ষভাবে জড়িয়ে আছেন মোদী। আসলে তাঁরই নামাঙ্কিত ‘নরেন্দ্র মোদী বিচার মঞ্চ’ নামে এক সংগঠন ওই যজ্ঞের আয়োজন করেছে। তবে শুধু মহিলারাই নন, এই যজ্ঞে অংশ নেবে প্রতিবন্ধী ছাত্রীরাও। মোদীকে ফের প্রধানমন্ত্রী করার জন্য এত আয়োজন। হরিদ্বারের কাশী শক্তিপীঠ থেকে শ্রী স্বামী বিজয়ানন্দজি মহারাজ যাবেন যজ্ঞ করতে।

from Eisamay https://ift.tt/2HQp6yN

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages